1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ফলাফল যাই হোক ‘দৃষ্টি সবার তিন সাহসীকা বাঙ্গালীর কন্যার দিকে”

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০১৫
  • ৬০৯ Time View

যুক্তরাজ্য প্রতিনিধি:: যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ফলাফল যাই হোক দৃষ্টি সবার তিন সাহসীকা বাঙ্গালীর নারী দিকে। এবার এমপি পদের জন্য লেবার দলের হয়ে লড়ছেন তিন বাংলাদেশী কন্যা রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রূপা আশা হক। লর্ড অ্যাশক্রফট পরিচালিত আসনভিত্তিক জরিপে তিনজনই ভোটের দৌড়ে এগিয়ে রয়েছেন।
গতবারের নির্বাচনে (২০১০ সাল) জয়ী হয়ে ব্রিটিশ পার্লামেন্টে এমপি হন বাংলাদেশী বংশোদ্ভূত রুশনারা আলী। তার বিজয়ের মধ্য দিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশীদের অভিষেক ঘটে। জরিপের ফলে রুশনারার পাশাপাশি এবার এগিয়ে রয়েছেন টিউলিপ ও রূপা।
সাম্প্রতিক এই জরিপের পর্যালোচনা করে ‘লর্ড অ্যাশক্রফট পোলস’ বলছে আগের ফলাফলের তেমন একটা বদল হয়নি।
রুশনারা সিলেটি কন্যা। জন্ম বিশ্বনাথে। গতবার পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে প্রায় ১২ হাজার ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হন। এবারও একই আসনে লড়ছেন তিনি। এবার বড় ব্যবধানে জেতার সম্ভাবনা রয়েছে তার।
আসনভিত্তিক জরিপে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে টিউলিপ এবং লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে রূপা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে বেশি ব্যবধানে এগিয়ে আছেন।
লন্ডনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ১০টি আসনের শীর্ষে রয়েছে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন। আসনটিতে ২৩ বছর ধরে টানা এমপি ছিলেন লেবার দলের অস্কার বিজয়ী অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন। ২০১০ সালের নির্বাচনে মাত্র ৪২ ভোটের ব্যবধানে তিনি জিতেছিলেন। ওই নির্বাচনে সবচেয়ে কম ভোটের ব্যবধানে ফল নির্ধারণের আসন ছিল এটি। এ কারণে এবার আসনটি পেতে মরিয়া কনজারভেটিভ দল। আসনটিতে দখল রাখতে চান লেবার দলের নতুন প্রার্থী টিউলিপ।
টিউলিপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। জরিপে টিউলিপ প্রতিদ্বন্দ্বী প্রার্থী কনজারভেটিভ দলের সায়মন মার্কাসের চেয়ে ১৭ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন।
লন্ডনের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকট। এ আসনে গতবার তিন হাজার ৭১৬ ভোটের ব্যবধানে বিজয়ী হন কনজারভেটিভ-দলীয় প্রার্থী এঞ্জি ব্রে। ২০১০ সালের নির্বাচনে এঞ্জি ব্রে পেয়েছিলেন ১৭ হাজার ৯৪৪ ভোট। ১৪ হাজার ২২৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন লেবার দলের প্রার্থী। এবার এঞ্জি ব্রের সঙ্গে লেবার দলের হয়ে লড়ছেন বাংলাদেশী বংশোদ্ভূত রূপা হক। লর্ড অ্যাশক্রফটের জরিপে এ আসনে রূপা হক ৬ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন।
রূপা কিংস্টন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আদি বাড়ি জগন্নাখপুরে। এবার যুক্তরাজ্যের প্রধান তিনটি দল থেকে মোট ১১ জন বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী এমপি পদে লড়ছেন। তাদের মধ্যে লেবার দল থেকে সাতজন, লিবারেল ডেমোক্র্যাট দল থেকে তিনজন এবং কনজারভেটিভ দল থেকে একজন মনোনয়ন পেয়েছেন।
নির্বাচনে ভোট দেন প্রবাসী বাংলাদেশীরা : ব্রিটিশদের পাশাপাশি সাধারণ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন প্রবাসী বাংলাদেশীরাও। সকাল থেকেই লন্ডন ও আশপাশের বিভিন্ন ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন বাংলাদেশী কমিউনিটির লোকজন। তাদের আশা ক্ষমতায় যেই আসুক, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নতুন সরকারের কাছে গুরুত্ব পাবে। –

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com