1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় বাংলাদেশির মৃত্যু

  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০১৯
  • ৭৪৪ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ব্রুকলিনে গাড়িচাপায় আবদুল্লাহ নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এক মদ্যপ নারী গাড়িচালককে আটক করেছে।

গত রোববার স্থানীয় সময় রাত ১১টায় ব্রুকলিনের ইস্ট ১০৫ স্ট্রিট ও অ্যাভিনিউ ডিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ উবারের ই-ডেলিভারিম্যান ছিলেন। তাঁর বাড়ি বাংলাদেশের নোয়াখালীর বেগমগঞ্জে।

পুলিশ জানায়, ২৯ বছর বয়সী আবদুল্লাহ বাইসাইকেল চালাচ্ছিলেন। এ সময় এক নারী গাড়িচালক পেছন থেকে বাইসাইকেলটিকে ধাক্কা দেন। ২২ বছর বয়সী ওই নারী গাড়িচালক মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িতে তাঁর চার বছর বয়সী এক শিশু ছিল।

আশঙ্কাজনক অবস্থায় আবদুল্লাহকে উদ্ধার করে ব্রুকডেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আবদুল্লাহ তিন বছর আগে অবৈধপথে আমেরিকা আসেন। পরে স্থায়ী বসবাসের জন্য রাজনৈতিক আশ্রয়ের (পলিটিক্যাল অ্যাসাইলাম) আবেদন করলে তা মঞ্জুর হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com