1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

রোববার লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখি মেলা

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০১৫
  • ৫২৪ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:-আর কয়েক ঘণ্টা পর লন্ডন সময় ১৭ মে রোববার লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখি মেলা। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম ফেস্টিভ্যাল হিসাবে অবস্থান অর্জন করেছে এই মেলা, ইউরোপের নানা দেশ থেকে মানুষ এসে যোগ দেন মেলায়। রাত পেরুলেই পরেই মহাযজ্ঞ। চলছে প্রস্তুতি, বাংলাদেশের শিল্পীদের মধ্য থেকে মেলায় এসে যোগ দেবেন বেবি নাজনীন, লিজা, বিউটি আশিক সহ আরো অনেকেই। ইতিমধ্যে সবাই লন্ডনে এসে পৌঁছেছেন। সঙ্গে এবার আমেরিকা থেকে এসে মেলায় যোগ দিচ্ছেন বাঙালি বংশোদ্ভুত কমেডিয়ান অ্যাডাম আলী।
সারা ইউরোপ থেকে লক্ষাধিক মানুষ এসে যোগ দেবেন এই মিলনমেলায়। এই মেলা ব্রিটেনে নতুন প্রজন্মকে তাঁর শিকড়ের সঙ্গে মেলবন্ধন ঘটায় বলেই মনে করেন আয়োজক বৈশাখী মেলা ট্রাস্টের চেয়ারম্যান সিরাজ হক। শুক্রবারএক জরুরি প্রেস কনফারেন্সে সিরাজ হক জানান টাওয়ার হ্যামলেটে কাউন্সিল ও বৈশাখী মেলা ট্রাস্ট যৌথভাবে এই মেলার আয়োজন করে থাকে। কিন্তু এ বছর প্রথম কাউন্সিল ফান্ড দিতে নানা রকম টাল বাহানা শুরু করেছে এবং এইবারই প্রথম বিভিন্ন অজুহাত তুলে নানা রকম শর্ত জুড়ে দিয়েছে মেলা আয়োজনের সঙ্গে।
মেলার লাইভ টেলিকাস্ট পার্টনার এনটিভি ইউরোপ। তাদের প্রস্তুতি সম্পর্কে এনটিভির ডিরেক্টর মোস্তফা সারোয়ার জানান তাঁদের প্রস্তুতি প্রায় শেষ। এখন অপেক্ষা শুধু রাত পোহাবার দুপুর ১২ থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এনটিভি সরাসরি ব্রিটেন তথা সারা ইউরোপের জন্য তাঁদের লাইভ টেলিকাস্ট করছে।
পাক্ষিক ব্রিকলেন পত্রিকা মেলাকে আরো স্মরণীয় করে রাখতে আয়োজন করেছে ফটো প্রতিযোগিতার ।
ব্রিটেনের নতুন প্রজন্মের সঙ্গে বাংলা সংস্কৃতির মেল বন্ধনের চেষ্টা এই মেলা। ব্রিটিশ বাংলাদেশিরা মেলাকে নিজেকে উপস্থাপন করার সুযোগ হিসাবেই দেখছেন। অধীর আগ্রহে ব্রিটেন তথা ইউরোপের মানুষ প্রহর গুণছেন মেলার আনন্দে মেতে উঠার। এমন আয়োজন অসাম্প্রদায়িক বাঙালির উৎসবপ্রিয়তার কথাই মনে করিয়ে দেয় বারবার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com