1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

লন্ডনে নাগরিকত্ব পেতে পারেন এক লাখের বেশি বাংলাদেশি!

  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০১৯
  • ১৪৯৭ Time View
দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্র ছাড়া ব্রিটেনে বসবাসকারী বিদেশিদের কপাল খুলতে পারে এবার। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত বুধবার পার্লামেন্টে সেই ইঙ্গিতই দিলেন।
ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হকের এক প্রশ্নের জবাবে অবৈধ নাগরিকদের ব্যাপারে নিজের আন্তরিকতার কথা জানান বরিস। এমনটা হলে নাগরিকত্ব পেতে পারে এক লাখের বেশি বাংলাদেশি।২০০৯ সালে লন্ডনের মেয়র থাকাকালে সরকারের কাছে একটি প্রস্তাব উত্থাপন করে বরিস জনসন বলেছিলেন, ১০ বছরের বেশি সময় ধরে যারা ব্রিটেনে অবৈধভাবে বসবাস করছে, তাদের বৈধতা দিয়ে আইনের আওতায় নিয়ে এলে একদিকে বৈধ শ্রমিক সংকটের সুরাহা হবে, অন্যদিকে তাদের আয় থেকে সরকারি কোষাগারে কর জমা পড়ার পরিমাণ বাড়বে। এতে দুই পক্ষই লাভবান হবে।

গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টে বরিসের সেই আহ্বানের কথ  সামনে এনে লন্ডনের ইলিং এলাকা থেকে নির্বাচিত এমপি রূপা হক তাঁর উদ্দেশে বলেন, ‘এখন তো আপনি প্রধানমন্ত্রী, এখন কি অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার আওতায় এনে আপনি প্রমাণ করবেন যে আপনার কথার সঙ্গে আপনার কাজের মিল রয়েছে?’

রূপার প্রশ্নের জবাবে বরিস জনসন বলেন, ‘এটি সত্যি। আমি সরকারে থাকাবস্থায় বিষয়টি কয়েকবার উত্থাপন করেছি। তবে মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করলেও তৎকালীন প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। ’ তিনি বলেন, ব্রিটেনে বসবাসরত নথিভুক্তহীন প্রায় পাঁচ লাখ মানুষকে এ দেশ থেকে বের করে দিতে চায় সরকার। তবে তাদের বিষয়টি দেখা উচিত।

আর বিষয়টি নিয়ে সরকার নীতিগতভাবে আন্তরিক।

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘যারা কোনো অপরাধে না জড়িয়ে বছরের পর বছর এখানে বসবাস করছে, আমার মনে হয় আইনিভাবে তারা সঠিক অবস্থানে আছে। তাদের নিয়ে অনেক জটিলতার ব্যাপার রয়েছে। যেমনটা আমরা দেখেছি উইন্ডরাশের ঘটনায়। আমি রূপা হকের প্রশ্নের সরাসরি উত্তর দিতে চাই। হ্যাঁ, আমি মনে করি, যারা এ দেশে বছরের পর বছর কোনো অপরাধে না জড়িয়ে বসবাস করছে, কাজ করছে, কিন্তু ট্যাক্স দিতে পারছে না, তাদের বিষয়টি দেখা উচিত। সত্যি বলতে, আইন এরই মধ্যে তাদের থাকার অধিকার দিয়েছে। রূপা হক যেই নীতির কথা বলছেন তার আগে, তাদের সাধারণ ক্ষমা করে দেওয়ার আগে আমাদের অর্থনৈতিক সুবিধা-অসুবিধা দেখতে হবে। ’

যদি সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, তাহলে প্রায় এক লাখের বেশি  বাংলাদেশি ব্রিটেনে বৈধতা পাবে বলে ধারণা করা হচ্ছে। তারা বছরের পর বছর ধরে ব্রিটেনে বসবাস করছে; কিন্তু সরকারের খাতায় তাদের নাম নেই।

২০০০ সালে ‘ওভার স্টেয়ার রেগুলেশন ২০০০’ নামে আইন করে স্বরাষ্ট্র দপ্তর একটি নীতিমালার আওতায় অবৈধভাবে বসবাসকারীদের ব্রিটেনে বসবাসের সুযোগ দিয়েছিল। তারপর জুলাই ২০০৬ সালে আটকে পড়া চার লাখ ৫০ হাজার ফাইলের ওপর পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা স্বরাষ্ট্র দপ্তর গ্রহণ করেছিল, যা বহুলভাবে ‘লিগ্যাসি’ নামে পরিচিত। এর মধ্যে এক লাখ ৬১ হাজার মানুষকে বিভিন্নভাবে বৈধতা দেওয়া হয় এবং ফাইলগুলো বিভিন্ন জটিলতার কারণে প্রত্যাখ্যান করে ২০১১ সালে লিগ্যাসির পরিসমাপ্তি ঘটে। এর আগে ২০১০ সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির তৎকালীন প্রধান নিক ক্লেগ ব্রিটেনে অবৈধভাবে বসবাসকারীদের বিভিন্ন শর্তের মাধ্যমে বৈধতা প্রদানের প্রস্তাব করেছিলেন, যার নাম ছিল ‘রুট টু সিটিজেনশিপ’। তাঁর প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল, আবেদনকারীকে যুক্তরাজ্যে অন্তত ১০ বছর বসবাসের প্রমাণ থাকতে হবে এবং কোনো অপরাধের রেকর্ড থাকা যাবে না। আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। এ ছাড়া তাকে একটি নির্ধারিত পদ্ধতিতে নাগরিকত্ব অর্জনের নীতিমালা প্রদান করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সেটি পূরণ করতে হবে।

সৌজন্যে কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com