1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

লন্ডন টাওয়ার ব্রিজ থেকে নদীতে পড়ে স্কুলছাত্র নিখোঁজ

  • Update Time : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৫৬০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বৃটেনের লন্ডন টাওয়ার ব্রিজ থেকে নদীতে পড়ে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। সে এলিফ্যান্ট এন্ড ক্যাসেলের আর্ক গ্লোব একাডেমির ক্লাস (ইয়ার) এইটের ছাত্র। ১৩ বছর বয়সী শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তার সহপাঠিরা জানিয়েছেন, সে সকালে বাসে করে বন্ধুদের সাথে স্কুলে আসছিলো। ঘটনাকে নিখোঁজ হিসাবে তদন্ত করে যাচ্ছে পুলিশ। গত মঙ্গলবার সে স্কুলে যাওয়ার পথে নদীতে পড়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক ম্যাট জোন্স।
নিখোঁজের পিতা-মাতাকে লেখা চিঠিতে স্কুলের প্রিন্সিপাল জানিয়েছেন, স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় সে বাস থেকে স্কুলের স্টপে না নেমে আগের স্টপে (লন্ডন ব্রিজের কাছে) নেমে পড়ে। এরপর সে নদীতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে শিশুটিকে বাঁচাতে স্থানীয় এক বাসিন্দা পানিতে নামলেও সে পানিতে ডুবে যাওয়ায় উদ্ধার করতে পারেননি। 

তবে তার স্কুল ব্যাগ ও জ্যাকেট উদ্ধার করতে সক্ষম হন। লন্ডন সিটি পুলিশ, দমকল কর্মী, সামুদ্রিক ইউনিট উদ্ধারে নামলেও শিশুটিকে পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com