1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:

লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছায় বরণ

  • Update Time : সোমবার, ১৬ মে, ২০১৬
  • ৩২৩ Time View

আমিনুল হক ওয়েছ লন্ডন থেকে:: গ্লোবাল উইমেন লিডার্স’ ফোরামের সম্মেলনে যোগ দিতে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে যাত্রা বিরতিতে দু’দিনের ব্যক্তিগত সফরে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৫ মে) স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান, ডেপুটি হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা, প্রেস মিনিস্টার নাদিম কাদির, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক।

প্রধানমন্ত্রীর আগেই লন্ডন এসে পৌঁছান তার ছেলে ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিমানবন্দর থেকে সরাসরি প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় লন্ডনের বার্কিংহাম গেটস্থ তাজ হোটেলে। লন্ডনে যাত্রা বিরতিকালে এ হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী। হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com