1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে শ্রেষ্ঠ স্বাস্থ্য সহকারীর সন্মাননা পেলেন শংকর জ্যোতি দে  সিলেটে শব্দ ও বায়ুদূষণবিরোধী অভিযানে ১৭ ব্যক্তিকে অর্থদণ্ড শেখ হাসিনা বাংলাদেশ বিমানে, নাকি হেঁটে আসবেন, এই আলোচনা হবে ভারতের সঙ্গে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথপুরে মাকে নির্যাতনের দায়ে মাদকাসক্ত যুবকের দেড় বছরের কারাদণ্ড ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন সুনামগঞ্জে ১১৮ বোতল বিদেশি ম‘দ ও সিএনজিসহ গ্রে‘প্তার ১ আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে ডাকাতের কবলে পড়ে ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, মারা গেল নবজাতক জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান ও সেক্রেটারি আফজল হোসাইন পুনর্নির্বাচিত বিদেশের মোহ ছেড়ে দেশেই উদ্যোক্তা, জগন্নাথপুরে যাত্রা শুরু করল ‘CAHAPH CLOTHING’

লিবিয়ায় বাংলাদেশি যুবককে অপহরণ করে নির্যাতন, ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

  • Update Time : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৯৪ Time View

লিবিয়ায় স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে বাংলাদেশি রায়হান ভূঁইয়া জনিকে (২০) অপহরণের পর অমানবিক নির্যাতন করেছেন দুর্বৃত্তরা। এর পর এ নির্যাতনের ভিডিও দেশে পাঠিয়ে স্বজনদের কাছ থেকে ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

স্বজদের অভিযোগ, তিন মাস আগে অপহরণের পর অমানসিক নির্যাতনের ভিডিও স্বজনদের কাছে পাঠিয়ে দফায় দফায় ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করে নেয় লিবিয়ায় থাকা ওই প্রভাবশালী অপহরণকারী (কিডন্যাপ) প্রতারক চক্রটি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রায়হান ভূঁইয়া জনি ভাগ্যবদলের আশায় ২০১৮ সালের অক্টোবরে স্বপ্নের দেশ স্পেন যাবেন বলে লিবিয়ায় পাড়ি জমান। চলতি বছরের জুন মাসে লিবিয়া থেকে জনি অপহরণ হন। দীর্ঘ তিন মাস আটক রেখে তার ওপর চালানো হয় অমানবিক নির্যাতন।

অপহরণকারী চক্র নির্যাতনের সেই ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে পরিবারের স্বজনদের কাছে পাঠিয়ে তাদের কাছে মুক্তিপণ দাবি করে।

ভিডিও দেখে লিবিয়ায় অবস্থানরত অপহরণকারী চক্রের নির্যাতন স্বজনরা সহ্য করতে না পেরে সর্বস্ব বিক্রি করে। পরে দফায় দফায় দেশে ও বিদেশে অপহরণকারী চক্রের সক্রিয় সদস্যদের কাছে পাঠায় ২৫ লাখ টাকা। তবে টাকা দিলেও জনি ভূঁইয়াকে এখনও তার স্বজনরা কাছে পাননি।

সম্প্রতি লিবিয়ার সেনাবাহিনী জনিকে উদ্ধার করে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাছে পাঠালেও তিনি এখন অসুস্থ। স্বাভাবিক চলাচলের শক্তি নেই তার। চোখেমুখে ভয়ের ছাপ আর নির্যাতনের চিহ্ন তার সমস্ত শরীরে বয়ে বেড়াচ্ছে।

জনির বাবা যুবলীগ নেতা শাহনেওয়াজ বলেন, আমার ছেলেকে স্পেন পাঠানোর কথা বলে লিবিয়ায় আটকে রেখে একাধিকবার বিভিন্ন অঙ্কে ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে প্রতারক দালাল চক্র।

চক্রটির অমানসিক নির্যাতনে আমার সন্তানকে হারানোর ভয়ে এবং তাদের নির্যাতনের হাত থেকে সন্তানকে বুকে ফিরে পাব এ আশায় আমার সহায় সম্বল বিক্রি করে মুক্তিপণের টাকা দিয়ে অপহরণকারীর জিম্মিদশা থেকে মুক্ত করি। এখন কবে আমার মানিককে আমার বুকে ফিরে পাব সে আশায় পথ চেয়ে আছি।

খোঁজ নিয়ে জানা যায়, স্পেন কিংবা ইতালিসহ ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে লিবিয়ায় পাড়ি জমায় ব্রাহ্মণবাড়িয়ার শত শত যুবক। কিন্তু স্বপ্নের দেশ স্পেন বা ইতালিতে পাড়ি জমাতে গিয়ে লিবিয়ায় বাংলাদেশি দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হচ্ছে ওই সব অসহায় পরিবার।

ইউরোপে পৌঁছে দেয়ার কথা বলে লিবিয়াতে আটকে রাখা যুবকদের জিম্মি করে বাংলাদেশে তাদের পরিবারের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। দালালদের জিম্মিদশায় আটক থাকা ব্রাহ্মণবাড়িয়ার যুবকদের অনেকেই টাকার বিনিময়ে মুক্তি পেয়ে লিবিয়া থেকে ফেরত আসছেন দেশে।

লিবিয়ায় আটক ভুক্তভোগীর একাধিক পরিবারের অভিযোগ, কতিপয় দালাল চক্র অল্প টাকায় ইতালি, স্পেন পাঠানোর কথা বলে লিবিয়ায় পৌঁছানোর পর ওই চক্রের সদস্যরা তাদের জিম্মি করে শারীরিক নির্যাতনসহ পরিবারের কাছ থেকে দফায় দফায় টাকা আদায় করে।

সৌজেন‌্য যুগান্তর

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com