1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

১৫ আগষ্ট জন্মদিন পালন না করতে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে মামলা

  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০১৫
  • ৪৮৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন না করার প্রতিকার চেয়ে বরিশালের জেলা জজ আদালতে মামলা হয়েছে।আজ সোমবার বরিশাল সদর জেলা জজ আদালতে এ নালিশি মামলাটি করেন বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার। মামলাটি গ্রহণ করে আদালতের বিচারক এইচ এম কবির হোসেন তা অপেক্ষমাণ রেখেছেন।
বাদীপক্ষের আইনজীবী কে বি এস আহমেদ কবির বলেন, খালেদা জিয়ার জন্মদিন হলো ১৯৪৬ সালের ৯ সেপ্টেম্বর। ১৫ আগস্ট তাঁর জন্মদিন না হওয়া সত্ত্বেও এই দিনে জন্মদিন পালন করেন তিনি। এ কারণেই আমার মক্কেল মঈন তুষার প্রতিকার চেয়ে আদালতের মামলাটি করেছেন।
এই মামলার বিবাদীরা হলেন যথাক্রমে বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, বরিশাল জেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি এবায়েদুল হক, উত্তর জেলা সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com