1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

নতুন বছরের প্রথম ম্যাচেই হোঁচট খেল আর্জেন্টিনা!

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নতুন বছরের শুরুটা মনমতো হলো না আর্জেন্টিনার জন্য। হোক না এটা অনূর্ধ্ব-২৩ দল। কিন্তু অলিম্পিক বাছাইপর্বের এই ম্যাচগুলোর মাধ্যমে আরও একবার লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়াকে অলিম্পিকে দেখা যেতে পারে। সেই দিক বিবেচনায় বাছাইপর্বের এই ম্যাচগুলো ভীষণই গুরুত্বপূর্ণ। কিন্তু, এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই কিনা হোঁচট খেতে হলো আলবিসেলেস্তেদের।

ভাগ্যটা ভাল ক্লদিও এচেভেরি ছিলেন। নতুন দিনের মেসি খেতাব পাওয়া এই বিষ্ময়বালক অন্তিম মুহূর্তে দলকে সমতায় ফেরাতে সাহায্য করেছেন। তার বাড়ানো বলে ৯০ মিনিটে আর্জেন্টিনাকে সমতা এনে দেন লুসিয়ানো গুনদো। তাতেই অলিম্পিক বাছাইয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে প্যারাগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। ৬৭ মিনিটে দিয়েগো গোমেজের গোলে পিছিয়ে পড়ার পর এই গোল তাদের এনে দিয়েছে এক পয়েন্ট।

‘বি’ গ্রুপের খেলায় আর্জেন্টিনা-প্যারাগুয়ে ড্র করলেও চিলিকে হারিয়েছে পেরু। গ্রুপের অপর দল উরুগুয়ে। পেরু এখন আছে গ্রুপের সেরা হয়ে। এরপরেই আর্জেন্টিনা। তিনে প্যারাগুয়ে। চারে উরুগুয়ে আর সবার শেষে চিলি। লাতিন আমেরিকার ১০টি দেশ দুটি গ্রুপে ভাগ হয়ে অলিম্পিক বাছাই খেলছে ভেনেজুয়েলায়। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল উঠবে বাছাইয়ের চূড়ান্ত পর্বে। সেখানে চার দলের লড়াই শেষে শীর্ষ দুটি দল জায়গা পাবে প্যারিস অলিম্পিকে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com